সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। এক সপ্তাহের অভিযানে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬০০ জনের বেশি আইন লঙ্ঘনকারী বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযান চালায়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছিলেন।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ১৯৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বড় একটি অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।
অন্যদিকে, সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ২৭ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের আটকের পর শুধু দেশ থেকে বের করে দেওয়াই নয়, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে ১৮ হাজারের বেশি ব্যক্তিকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ট্রাভেল পাস ও অন্যান্য নথিপত্র সংগ্রহের জন্য।
এ ছাড়া অবৈধভাবে অবস্থানকারীদের যাতায়াত, আশ্রয় বা লুকিয়ে থাকতে সহায়তা করার অভিযোগে ২২ জন স্থানীয় সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩১ হাজারের বেশি বিদেশি আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।
অবৈধ অভিবাসন ঠেকাতে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষের সতর্কতা অনুযায়ী, কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশকারীদের আশ্রয়, যাতায়াত বা অন্য কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
সাধারণ মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী বা আইন লঙ্ঘনকারীদের সহায়তার ঘটনা দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সৌদি প্রশাসন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন