দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

ঢাকায় এমআরভি সার্ভার অচল, বিদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন

মিরপুরে ভাঙা কক্ষেই রাড্ডা সেন্টারের টিকাদান, নেই পানি-বিদ্যুৎ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

ঢাকায় এমআরভি সার্ভার অচল, বিদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

ঢাকায় এমআরভি সার্ভার অচল, বিদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত
ঢাকায় এমআরভির কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশি মিশনগুলোর ভিসা সেবা ব্যাহত হচ্ছে।

ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়ায় বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সেবা ব্যাহত হচ্ছে। কারিগরি সমস্যার কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে সাময়িক সমস্যায় পড়তে পারেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সমস্যার মুখোমুখি হতে পারেন।

দূতাবাস জানিয়েছে, সমস্যাটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত আবেদনকারীদের সাময়িক অসুবিধাটি বিবেচনায় রাখার অনুরোধ করা হয়েছে।

যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা আপাতত এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে ব্যাংকক মিশন।

লিসবন দূতাবাসও জানিয়েছে, ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় তাদের ভিসা ও নো-ভিসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সার্ভার দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি জানানো হবে।

সার্ভার সমস্যার কারণে সেবা নিতে গিয়ে আবেদনকারীদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকক ও লিসবন মিশন।

একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দূতাবাসগুলো।

বিষয় : এমআরভি সার্ভার ভিসা সেবা ভিসা সার্ভার সমস্যা ব্যাংকক দূতাবাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় এমআরভি সার্ভার অচল, বিদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়ায় বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সেবা ব্যাহত হচ্ছে। কারিগরি সমস্যার কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে সাময়িক সমস্যায় পড়তে পারেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সমস্যার মুখোমুখি হতে পারেন।

দূতাবাস জানিয়েছে, সমস্যাটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত আবেদনকারীদের সাময়িক অসুবিধাটি বিবেচনায় রাখার অনুরোধ করা হয়েছে।

যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা আপাতত এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে ব্যাংকক মিশন।

লিসবন দূতাবাসও জানিয়েছে, ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় তাদের ভিসা ও নো-ভিসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সার্ভার দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি জানানো হবে।

সার্ভার সমস্যার কারণে সেবা নিতে গিয়ে আবেদনকারীদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকক ও লিসবন মিশন।

একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দূতাবাসগুলো।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর