বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্যতালিকায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী—
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। নতুন সিদ্ধান্তে তা কমে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় দাঁড়িয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ১৯০ ডলার। এক দিনের ব্যবধানে প্রতি আউন্সে দাম প্রায় ৮০ ডলার এবং এক মাসে প্রায় ১৫০ ডলার কমেছে বলে ‘গোল্ডপ্রাইস ডটকম’-এর তথ্যের বরাত দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারের এই ওঠানামার প্রভাব বাংলাদেশের স্থানীয় বাজারেও পড়ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন