দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে মেট্রো-জেলা পর্যায়ে

নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

‘বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত থাকুক’: তারেক রহমান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

আলোচনায় উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ গুরুত্ব পায়।বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ‘কপ-৩১’ সম্মেলন নিয়েও আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি আলোচনায় আসে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজ অর্থনীতিতে দুই দেশের সহযোগিতার সুযোগ আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়েছে।এ সময় হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে’ অংশ নিতে তুরস্ককে আমন্ত্রণ জানান।

বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমন্বয় বাড়ানোর সুযোগও বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বিষয় : বাংলাদেশ তুরস্ক সম্পর্ক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক বাংলাদেশ বিনিয়োগ প্রতিরক্ষা সহযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

আলোচনায় উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ গুরুত্ব পায়।বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ‘কপ-৩১’ সম্মেলন নিয়েও আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি আলোচনায় আসে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজ অর্থনীতিতে দুই দেশের সহযোগিতার সুযোগ আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়েছে।এ সময় হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে’ অংশ নিতে তুরস্ককে আমন্ত্রণ জানান।

বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমন্বয় বাড়ানোর সুযোগও বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর