দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে মেট্রো-জেলা পর্যায়ে

নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন চলাকালে মাঠের সার্বিক ও চলমান পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে রিয়েল টাইমে মনিটর করা হবে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, নির্বাচনের মাঠের বর্তমান পরিবেশ ভালো রয়েছে। উপনির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিইসি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও একই ধরনের প্রশংসা পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উপনির্বাচন সামনে রেখে রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, ভোটের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। ভোট নেওয়া হবে স্বচ্ছ ব্যালট বাক্সে।

২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে ইসি।

এর আগে ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়েছে। সেই শূন্য আসনেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিষয় : ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সিইসি এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন চলাকালে মাঠের সার্বিক ও চলমান পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে রিয়েল টাইমে মনিটর করা হবে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, নির্বাচনের মাঠের বর্তমান পরিবেশ ভালো রয়েছে। উপনির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিইসি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও একই ধরনের প্রশংসা পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উপনির্বাচন সামনে রেখে রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, ভোটের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। ভোট নেওয়া হবে স্বচ্ছ ব্যালট বাক্সে।

২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে ইসি।

এর আগে ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়েছে। সেই শূন্য আসনেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর