ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা প্রদান ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু মূসা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর রায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হেকিমকে দীর্ঘ ৩২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের অবসরে বিদায় সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে জুন মাসের ২৭ তারিখ হৃদরোগে মৃত্যুবরণকারী বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের সিনিয়র সহকারী শিক্ষক মরহুম মোজ্জামেল হকের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাঁর সহধর্মিণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা।
লোকমান হেকিম স্যার তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন অসংখ্য শিক্ষার্থীর অভিভাবক, পথপ্রদর্শক ও নৈতিক শিক্ষার অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর আন্তরিকতা, সততা, শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সকলের কাছে একজন শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর বিদায়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে লোকমান হেকিম স্যারকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়। বিদ্যালয় থেকে বাঞ্ছারামপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর নিজ বাড়ি পর্যন্ত তাঁকে সম্মান ও ভালোবাসার সঙ্গে পৌঁছে দেওয়া হয়। ব্যতিক্রমী এই বিদায় আয়োজন উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে এবং স্যারের প্রতি সবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দুধ মিয়া মাস্টার, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী পলাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. নাছির উদ্দিন মুন্সী, ডা. শাজাহান খান, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজিবুর রহমান সজিব, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাবুল মিয়া, বরকত উল্লাহ শাহীন, আব্দুর রশিদ, মুজিবুর রহমান মুন্সী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক লোকমান হেকিমের দীর্ঘ কর্মজীবনের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মরহুম শিক্ষক মোজ্জামেল হকের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না; তিনি তাঁর কর্ম, আদর্শ ও শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। লোকমান হেকিম স্যারের আদর্শ, সততা ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন