দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নেতানিয়াহুর দাবি, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল

যুদ্ধের মধ্যেই ইরানে ২০০ বিলিয়ন ঘনমিটারের বেশি নতুন গ্যাসের সন্ধান

দক্ষিণ লেবাননে অভিযান স্থগিত করল ইসরায়েল, হরমুজ প্রণালি ঘিরে নতুন উদ্বেগ

ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে নতুন বিতর্ক, মুসলিম যুবকদের দূরে থাকার আহ্বান কেন?

ডায়মন্ড হারবারে লাইব্রেরিতে বইয়ের বদলে মদের বোতল! কপাটহাটের ঘটনায় তদন্তে পুলিশ

মার্কো রুবিওর ভারত সফর শুরু কলকাতা থেকে, মাদার হাউসে শ্রদ্ধা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে টিকটক তারকা সানা ইউসুফ হত্যা মামলায় অভিযুক্ত উমর হায়াতের মৃত্যুদণ্ড

বাংলাসহ ৫০ ভাষায় পৌঁছাবে হজের খুতবা, বহুভাষিক সেবায় বদলে যাচ্ছে মক্কার হজ ব্যবস্থাপনা

এসএসসি ২০২৬: নকলমুক্ত পরীক্ষায় কঠোর বার্তা

-ফাইল ফটো

এসএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন নরসিংদির কৃতী সন্তান ও রায়পুরা আসনের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও শৃঙ্খলা অত্যন্ত জরুরি। তাই এসএসসি পরীক্ষাকে নকলমুক্ত রাখতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা জোরদার করতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব এহসানুল হক মিলন। তিনি তার বক্তব্যে বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসএসসি পরীক্ষা ২০২৬ একটি সুষ্ঠু, নির্ভরযোগ্য ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এসএসসি ২০২৬: নকলমুক্ত পরীক্ষায় কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

এসএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন নরসিংদির কৃতী সন্তান ও রায়পুরা আসনের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও শৃঙ্খলা অত্যন্ত জরুরি। তাই এসএসসি পরীক্ষাকে নকলমুক্ত রাখতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা জোরদার করতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব এহসানুল হক মিলন। তিনি তার বক্তব্যে বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসএসসি পরীক্ষা ২০২৬ একটি সুষ্ঠু, নির্ভরযোগ্য ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর