সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্র ২০ নভেম্বর সারাদেশের প্রায় ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সরকারি অনুদানে নির্মিত ঐতিহাসিক পারিবারিক এই চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
১৯৪৭ সালের দেশভাগ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটি পরিবারের জীবনযাপনের গল্প বলা হয়েছে সিনেমাটিতে।
মুক্তির আগে ১৮ নভেম্বর বিকালে ঢাকার সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা আফজাল হোসেন, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, ফারজানা ব্রাউনিয়া, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।
ফরিদুর রেজা সাগর বলেন, “এমন ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত থাকতে পেরে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই গর্বিত।”
ইমদাদুল হক মিলন বলেন,“সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। আমার বিশ্বাস, এটি সবার ভালো লাগবে।” তিনি জানান, সেলিনা হোসেন উপন্যাসটি লেখার পর কয়েকবার সংশোধন করেছিলেন।
অভিনয়ে :আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ ও কাজী হায়াৎ।
যেসব হলে চলছে:সৈনিক ক্লাব, বিজিবি, শ্যামলী ও লায়ন সিনেমাস (ঢাকা); সুগন্ধা (চট্টগ্রাম); গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী); গ্র্যান্ড সিলেট (সিলেট); অভিসপ্তি (বরিশাল); ছায়াবাণী (ময়মনসিংহ); মম ইন ও মধুবন (বগুড়া); পূর্ণিমা সিনেমা (শান্তাহার); স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া); সিনেস্কোপ (নারায়ণগঞ্জ); বনলতা (ফরিদপুর); কে স্ক্রিন (কুমিল্লা); এছাড়া স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা ও যমুনা ব্লকবাস্টার।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন