দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, বাসচালক পলাতক

চাচা-ভাতিজির অনৈতিক সম্পর্কে ভাতিজির বিবাহ বিচ্ছেদ, এলাকায় তোলপাড়

নূরুল আনোয়ার ওয়াকফ স্টেটের সম্পত্তি দখল ও অনিয়মের অভিযোগে এলাকায় চাঞ্চল্য

কটিয়াদীতে কৃষক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামি গ্রেফতার, উদ্ধার রক্তমাখা ছুরি

নওগাঁয় বজ্রপাতে নিহতের কবর পাহারা দিচ্ছেন স্বজনরা, লাশ চুরির আশঙ্কায় রাতভর নজরদারি

বাঞ্ছারামপুর থানা হোগলাকান্দি গ্রামে টেকসই সড়ক ও ড্রেন পেয়ে আনন্দিত সর্বস্তরের গ্রামবাসী...

বাঞ্ছারামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নাশকতা প্রতিহতের হুঁশিয়ারি

বন্যার ঝুঁকিতে বাংলাদেশ: মেঘালয়ের রেকর্ড বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জসহ ৬ জেলায় প্লাবনের শঙ্কা

বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

-ছবি: সংগৃহীত

বাঞ্ছারামপুর উপজেলা-এ সাংবাদিকদের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাঞ্ছারামপুর প্রেস ক্লাব। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রবিবার (৮ মার্চ) উপজেলার বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকরা জনসচেতনতা সৃষ্টি করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্বাস আলী এবং উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল আহাদ সাইদুর। তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মানুষের সমস্যাগুলো তুলে ধরে প্রশাসনকে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক থাকলে সমাজের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ধরনের ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হয়। তারা বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাঞ্ছারামপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর