দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব’—রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত এ মাসেই, ২০২৭ সালের মধ্যে ১০ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির লক্ষ্য

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানে কাজের নতুন সুযোগ বাংলাদেশিদের, নিয়োগ শুরু ২০২৭ সালের ১ এপ্রিল

এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

ডব্লিউএইচওর পদে নিয়োগে সিভিতে মিথ্যা তথ্যের অভিযোগ, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব’—রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব’—রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
রংপুরের পাগলাপীরে পথসভায় সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে সরকার। কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরু—সবার কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

কৃষকদের ঋণ মওকুফের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং বিভিন্ন পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণি এবং বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রীর বক্তব্যে সামাজিক সুরক্ষা, কৃষকদের সহায়তা এবং ধর্মীয় ব্যক্তিত্বদের আর্থিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পথসভাস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রধানমন্ত্রী দুর্গোৎসব প্রত্যাশিত বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব’—রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে সরকার। কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরু—সবার কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

কৃষকদের ঋণ মওকুফের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং বিভিন্ন পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণি এবং বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রীর বক্তব্যে সামাজিক সুরক্ষা, কৃষকদের সহায়তা এবং ধর্মীয় ব্যক্তিত্বদের আর্থিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পথসভাস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর