দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলার রায় পিছিয়েছে, সোমবার নতুন দিন

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, ২০ বছর পর নিউইয়র্ক সফর

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে নতুন উদ্যোগ, কী বললেন গৃহায়নমন্ত্রী?

সৌদির স্কুলের বইয়ে আমূল পরিবর্তন, ইহুদি-খ্রিস্টানদের নিয়ে বদলে গেল পুরোনো বয়ান

৬ মাস শেষে সরকারের অর্জন-সীমাবদ্ধতা জানাবেন প্রধানমন্ত্রী, চলছে সূক্ষ্ম মূল্যায়ন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ঢাকা–দিল্লি টানাপোড়েন, সম্পর্ক কি আবার কঠিন পথে?

জ্বালানি খাত নিয়ে বড় সতর্কবার্তা প্রধানমন্ত্রীর, নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

নতুন কুঁড়ি স্পোর্টস: তরুণ প্রতিভাদের নিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামে জমজমাট সমাপনী

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: উপযুক্ত সময়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা

-ফাইল ফটো

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব প্রচার চালাচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সেনাপ্রধান বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পেশাদার আচরণ বজায় রাখাই শ্রেয়। একই সঙ্গে তিনি জানান, এসব ঘটনা যথাযথভাবে নথিভুক্ত করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে প্রচলিত সামরিক আইন অনুযায়ী তদন্ত ও বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়। তবে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার ঝুঁকি থাকে, তাই যথাযথ তদন্তের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ইতোমধ্যে ঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং সেনাবাহিনীকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

সেনাপ্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়েও সতর্ক করেন এবং বলেন, দেশি-বিদেশি কিছু মহল অপপ্রচার চালালেও সেনাবাহিনীর ঐক্য ও পেশাদারিত্বের কারণে তাদের উদ্দেশ্য সফল হয়নি।

তিনি সেনাসদস্যদের রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকা, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিকতা ও পারিবারিক দায়িত্বের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। এছাড়া মাদক থেকে দূরে থাকা, আত্মহত্যা প্রতিরোধ এবং প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের সময় মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সবশেষে তিনি বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর দিকে আস্থা নিয়ে তাকিয়ে আছে এবং বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বই এই আস্থা আরও শক্তিশালী করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: উপযুক্ত সময়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব প্রচার চালাচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সেনাপ্রধান বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পেশাদার আচরণ বজায় রাখাই শ্রেয়। একই সঙ্গে তিনি জানান, এসব ঘটনা যথাযথভাবে নথিভুক্ত করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে প্রচলিত সামরিক আইন অনুযায়ী তদন্ত ও বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়। তবে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার ঝুঁকি থাকে, তাই যথাযথ তদন্তের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ইতোমধ্যে ঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং সেনাবাহিনীকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

সেনাপ্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়েও সতর্ক করেন এবং বলেন, দেশি-বিদেশি কিছু মহল অপপ্রচার চালালেও সেনাবাহিনীর ঐক্য ও পেশাদারিত্বের কারণে তাদের উদ্দেশ্য সফল হয়নি।

তিনি সেনাসদস্যদের রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকা, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিকতা ও পারিবারিক দায়িত্বের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। এছাড়া মাদক থেকে দূরে থাকা, আত্মহত্যা প্রতিরোধ এবং প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের সময় মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সবশেষে তিনি বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর দিকে আস্থা নিয়ে তাকিয়ে আছে এবং বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বই এই আস্থা আরও শক্তিশালী করবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর