দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আমিরুলের জোড়া গোলে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসে হকিতে প্রথম জয় বাংলাদেশের, শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারাল

আসিয়ান কাপে নিরাপত্তায় ৫৬৪১ পুলিশ, বাংলাদেশের ম্যাচ ঘিরেও বিশেষ প্রস্তুতি

এশিয়ান গেমসে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

লেভান্তেকে হারিয়ে ফ্লিকের বার্সায় নতুন রেকর্ড

পয়েন্ট কাটা, টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে পাকিস্তান

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের নারী ফুটবলের ১০-০ গোলের হার

ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে, ‘আমার চেয়ে ভালো কেউ খেলেনি’

আমিরুলের জোড়া গোলে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

আমিরুলের জোড়া গোলে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর বাংলাদেশ পুরুষ হকি দল।

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তিনি করেছেন জোড়া গোল। আর দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে ফিরে রাসেল মাহমুদ জিমি করেছেন গুরুত্বপূর্ণ একটি ফিল্ড গোল।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।

১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি আমিরুল।

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করেন আমিরুল। এতে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়ায় ২-০।

এরপর ৩৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান ৩-০ করেন রাসেল মাহমুদ জিমি। দীর্ঘ দেড় বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফিরেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অভিজ্ঞ এই খেলোয়াড়।

ম্যাচের ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ইন্দোনেশিয়া। সেখান থেকে গোল করে হারের ব্যবধান কমান ফাতু।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পাওয়ার পর ইন্দোনেশিয়ার বিপক্ষেও জয় পেল বাংলাদেশ। ফলে আত্মবিশ্বাস নিয়েই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী অবস্থান ও টুর্নামেন্টের পরের পথ।

বিষয় : এশিয়ান গেমস ২০২৬ বাংলাদেশ হকি বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া হকি আমিরুল ইসলাম রাসেল মাহমুদ জিমি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আমিরুলের জোড়া গোলে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তিনি করেছেন জোড়া গোল। আর দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে ফিরে রাসেল মাহমুদ জিমি করেছেন গুরুত্বপূর্ণ একটি ফিল্ড গোল।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।

১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি আমিরুল।

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করেন আমিরুল। এতে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়ায় ২-০।

এরপর ৩৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান ৩-০ করেন রাসেল মাহমুদ জিমি। দীর্ঘ দেড় বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফিরেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অভিজ্ঞ এই খেলোয়াড়।

ম্যাচের ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ইন্দোনেশিয়া। সেখান থেকে গোল করে হারের ব্যবধান কমান ফাতু।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পাওয়ার পর ইন্দোনেশিয়ার বিপক্ষেও জয় পেল বাংলাদেশ। ফলে আত্মবিশ্বাস নিয়েই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী অবস্থান ও টুর্নামেন্টের পরের পথ।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর