দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মোহাম্মদপুরে নারী ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

টঙ্গীতে যৌথ অভিযানে ধরা পড়লো ৩ চিহ্নিত অপরাধী, অস্ত্র উদ্ধার

বনানীর ‘প্ল্যান বি’ বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

বগুড়ায় ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলা

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি: লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার, আটক ২

টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭টি মামলা

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

-ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা জননেতা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল (এমপি)।

সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ সায়দাবাদ খেয়াঘাটে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা ৫ টাকা টোল নিয়ে অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি গুরুত্ব সহকারে শুনে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন যে, আগামীকাল থেকে সায়দাবাদ খেয়াঘাটে আদায় করা ৫ টাকা টোল সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি বা অযৌক্তিক টাকা আদায় সহ্য করা হবে না। জনগণের চলাচল সহজ করতে এবং তাদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

এদিকে এমপির এ ঘোষণায় সায়দাবাদ খেয়াঘাট ব্যবহারকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা জননেতা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল (এমপি)।

সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ সায়দাবাদ খেয়াঘাটে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা ৫ টাকা টোল নিয়ে অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি গুরুত্ব সহকারে শুনে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন যে, আগামীকাল থেকে সায়দাবাদ খেয়াঘাটে আদায় করা ৫ টাকা টোল সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি বা অযৌক্তিক টাকা আদায় সহ্য করা হবে না। জনগণের চলাচল সহজ করতে এবং তাদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

এদিকে এমপির এ ঘোষণায় সায়দাবাদ খেয়াঘাট ব্যবহারকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর