দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বনানীর ‘প্ল্যান বি’ বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

বগুড়ায় ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলা

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি: লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার, আটক ২

টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭টি মামলা

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে তিন ঝুট গুদাম পুড়ে ছাই

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের ব্যাগে ৬০ বোতল এসকাফ সিরাপ

বনানীর ‘প্ল্যান বি’ বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

বনানীর ‘প্ল্যান বি’ বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
রাজধানীর বনানীতে ‘প্ল্যান বি’ বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজধানীর বনানীতে ‘প্ল্যান বি’ নামের একটি বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২১ অক্টোবর) রাতে অধিদপ্তরের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

জানা গেছে, রাতে বনানীর ওই বারে অভিযান শুরু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযান শেষে কী পাওয়া যায় এবং কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাব ও বারে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইন্টেলিজেন্স বা মূল্য সংযোজন কর গোয়েন্দা, নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর।

সেদিন রাজধানীর গুলশান, উত্তরা ও তেজগাঁও এলাকার চারটি বার ও প্রতিষ্ঠানে একযোগে যৌথ অভিযান পরিচালনা করে এনবিআরের আওতাধীন বিভিন্ন ইউনিট। এসব অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ পিস লিকার এবং প্রায় ৬৩৭ লিটার অনুমোদনহীন লিকার জব্দ করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বিভিন্ন বারে একযোগে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল। ওই দিন রুচিতা, ব্লেজার ক্লাউস ও কয়লা বারে অভিযান পরিচালনা করা হয়।

সে সময় অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, অভিযানে পাওয়া তথ্য ও বিষয়গুলো বিশ্লেষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বনানীতে অভিযান প্ল্যান বি বার রাজধানীতে মাদকবিরোধী অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বনানীর ‘প্ল্যান বি’ বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর বনানীতে ‘প্ল্যান বি’ নামের একটি বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২১ অক্টোবর) রাতে অধিদপ্তরের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

জানা গেছে, রাতে বনানীর ওই বারে অভিযান শুরু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযান শেষে কী পাওয়া যায় এবং কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাব ও বারে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইন্টেলিজেন্স বা মূল্য সংযোজন কর গোয়েন্দা, নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর।

সেদিন রাজধানীর গুলশান, উত্তরা ও তেজগাঁও এলাকার চারটি বার ও প্রতিষ্ঠানে একযোগে যৌথ অভিযান পরিচালনা করে এনবিআরের আওতাধীন বিভিন্ন ইউনিট। এসব অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ পিস লিকার এবং প্রায় ৬৩৭ লিটার অনুমোদনহীন লিকার জব্দ করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বিভিন্ন বারে একযোগে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল। ওই দিন রুচিতা, ব্লেজার ক্লাউস ও কয়লা বারে অভিযান পরিচালনা করা হয়।

সে সময় অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, অভিযানে পাওয়া তথ্য ও বিষয়গুলো বিশ্লেষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর