দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানে কাজের নতুন সুযোগ বাংলাদেশিদের, নিয়োগ শুরু ২০২৭ সালের ১ এপ্রিল

এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

ডব্লিউএইচওর পদে নিয়োগে সিভিতে মিথ্যা তথ্যের অভিযোগ, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বে জোর সরকারের

সেনাবাহিনীর ৭ ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ব্রিটিশ প্রতিবেদনে

স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর
রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থাপনা নির্মাণের সময় যতটা সম্ভব প্রকৃতির ক্ষতি এড়িয়ে চলতে প্রকৌশলী ও স্থাপত্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ও মানুষের প্রয়োজনে স্থাপনা নির্মাণ করতে হবে। তবে যতটা সম্ভব প্রকৃতিকে সংরক্ষণ করতে পারলে শেষ পর্যন্ত তা সবার উপকারে আসবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ওসমানী উদ্যান তৈরি ও সংস্কারের সময় অনেক গাছ কাটা হয়েছে। এ প্রসঙ্গ তুলে তিনি স্থাপত্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃতি সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যতটা সম্ভব প্রকৃতিকে আঘাত না করে এবং নষ্ট না করে স্থাপনা গড়ে তুলতে হবে। দেশের প্রয়োজনে ও মানুষের কল্যাণে স্থাপনা নির্মাণ জরুরি হলেও প্রকৃতি সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর মতে, প্রকৃতিকে সংরক্ষণ করা গেলে তার সুফল শেষ পর্যন্ত সবার কাছেই পৌঁছাবে।

ওসমানী উদ্যান দীর্ঘদিন বন্ধ থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর উদ্যানটি সুন্দরভাবে সংস্কার করেছে। পাশাপাশি নতুন করে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। সংস্কার ও নির্মাণকাজ শেষে সোমবার স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়।

উদ্যান ও স্মৃতিস্তম্ভের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি রাজধানীর হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তুলনামূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা সরকারি হাসপাতাল এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনের চেয়ে কিছুটা ভালো।

সরকারি স্থাপনা ও জনসাধারণের ব্যবহারের জায়গাগুলো পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

জুলাই স্মৃতিস্তম্ভ ও ওসমানী উদ্যান দেখতে আসা দর্শনার্থীদের পরিবেশ নষ্ট হয় বা ময়লা জমে—এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে উদ্যান ও স্মৃতিস্তম্ভের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি। তাই যারা এখানে আসবেন, তাদের সবার দায়িত্ব হলো পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতি সংরক্ষণ ওসমানী উদ্যান জুলাই স্মৃতিস্তম্ভ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

স্থাপনা নির্মাণের সময় যতটা সম্ভব প্রকৃতির ক্ষতি এড়িয়ে চলতে প্রকৌশলী ও স্থাপত্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ও মানুষের প্রয়োজনে স্থাপনা নির্মাণ করতে হবে। তবে যতটা সম্ভব প্রকৃতিকে সংরক্ষণ করতে পারলে শেষ পর্যন্ত তা সবার উপকারে আসবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ওসমানী উদ্যান তৈরি ও সংস্কারের সময় অনেক গাছ কাটা হয়েছে। এ প্রসঙ্গ তুলে তিনি স্থাপত্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃতি সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যতটা সম্ভব প্রকৃতিকে আঘাত না করে এবং নষ্ট না করে স্থাপনা গড়ে তুলতে হবে। দেশের প্রয়োজনে ও মানুষের কল্যাণে স্থাপনা নির্মাণ জরুরি হলেও প্রকৃতি সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর মতে, প্রকৃতিকে সংরক্ষণ করা গেলে তার সুফল শেষ পর্যন্ত সবার কাছেই পৌঁছাবে।

ওসমানী উদ্যান দীর্ঘদিন বন্ধ থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর উদ্যানটি সুন্দরভাবে সংস্কার করেছে। পাশাপাশি নতুন করে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। সংস্কার ও নির্মাণকাজ শেষে সোমবার স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়।

উদ্যান ও স্মৃতিস্তম্ভের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি রাজধানীর হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তুলনামূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা সরকারি হাসপাতাল এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনের চেয়ে কিছুটা ভালো।

সরকারি স্থাপনা ও জনসাধারণের ব্যবহারের জায়গাগুলো পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

জুলাই স্মৃতিস্তম্ভ ও ওসমানী উদ্যান দেখতে আসা দর্শনার্থীদের পরিবেশ নষ্ট হয় বা ময়লা জমে—এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে উদ্যান ও স্মৃতিস্তম্ভের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি। তাই যারা এখানে আসবেন, তাদের সবার দায়িত্ব হলো পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর