দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন: শামা ওবায়েদ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, সিএনজিচালক গ্রেপ্তার

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ

নওগাঁয় প্রসূতির পেটে গজ রেখে সেলাই, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন: শামা ওবায়েদ

ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন: শামা ওবায়েদ
ফরিদপুরের নগরকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, ভোটারের হাতের কালি শুকানোর আগেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা ও তাঁর পরিবার দেশকে টুকরো টুকরো করে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার।

তৃণমূল পর্যায় থেকে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান মর্যাদার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিষয় : ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড বাস্তবায়ন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, ভোটারের হাতের কালি শুকানোর আগেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা ও তাঁর পরিবার দেশকে টুকরো টুকরো করে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার।

তৃণমূল পর্যায় থেকে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান মর্যাদার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর