দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

পূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর শনিবার অফিস

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা: হাইকমিশনার

দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার

‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না: ইসি তাহমিদা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি
প্রতীকী ছবি

৪৯তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত আরও ৪০ জন প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৫ অক্টোবর) রাতে দ্বিতীয় দফায় এ নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন এই প্রজ্ঞাপনের ফলে ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রক্রিয়া আরও এগোল। নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম দফায় ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

তবে পিএসসির সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চূড়ান্ত নিয়োগের তালিকা থেকে কয়েকজন বাদ পড়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। তাদের অভিযোগ ছিল, পুলিশ ভেরিফিকেশনের কারণ দেখিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।

এ নিয়ে পিএসসির সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আন্দোলনেও নামেন। পরিস্থিতি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে গত ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর সঙ্গে বৈষম্য করা হবে না। অবশিষ্ট প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত জারি করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

এর কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় দফায় ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

এর আগে নিয়োগবঞ্চিত প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ ও আন্দোলনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর রাজু ভাস্কর্যে প্রকাশ্যে আত্মাহুতির ঘোষণা দেওয়ার ঘটনাও আলোচনায় আসে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে পিএসসি মোট ৬৬৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল।

এর মধ্যে আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। আরও তিনজন নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি।

ফলে এসব বিষয় বাদ দেওয়ার পর মোট ৬৫৭ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এর মধ্যে প্রথম দফায় ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এবার আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত ৪০ কর্মকর্তাকে আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিকল্প কোনো নির্দেশনা না পাওয়া গেলে নির্ধারিত দিনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান করতে ব্যর্থ হলে তাকে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তার নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

বিষয় : ৪৯তম বিসিএস নিয়োগ বিসিএস নিয়োগ প্রজ্ঞাপন শিক্ষা ক্যাডারে নিয়োগ বিসিএস নিয়োগ ২০২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

৪৯তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত আরও ৪০ জন প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৫ অক্টোবর) রাতে দ্বিতীয় দফায় এ নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন এই প্রজ্ঞাপনের ফলে ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রক্রিয়া আরও এগোল। নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম দফায় ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

তবে পিএসসির সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও চূড়ান্ত নিয়োগের তালিকা থেকে কয়েকজন বাদ পড়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। তাদের অভিযোগ ছিল, পুলিশ ভেরিফিকেশনের কারণ দেখিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।

এ নিয়ে পিএসসির সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আন্দোলনেও নামেন। পরিস্থিতি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে গত ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর সঙ্গে বৈষম্য করা হবে না। অবশিষ্ট প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত জারি করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

এর কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় দফায় ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

এর আগে নিয়োগবঞ্চিত প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ ও আন্দোলনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর রাজু ভাস্কর্যে প্রকাশ্যে আত্মাহুতির ঘোষণা দেওয়ার ঘটনাও আলোচনায় আসে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে পিএসসি মোট ৬৬৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল।

এর মধ্যে আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। আরও তিনজন নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি।

ফলে এসব বিষয় বাদ দেওয়ার পর মোট ৬৫৭ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এর মধ্যে প্রথম দফায় ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এবার আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত ৪০ কর্মকর্তাকে আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিকল্প কোনো নির্দেশনা না পাওয়া গেলে নির্ধারিত দিনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান করতে ব্যর্থ হলে তাকে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তার নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর