দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে মেট্রো-জেলা পর্যায়ে

নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

‘বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত থাকুক’: তারেক রহমান

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, প্রবাসী নিরাপত্তা ও জ্বালানি সংকটের শঙ্কা জানালেন তারেক রহমান

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উপযোগী স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অংশ হিসেবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদসহ উপযোগী স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা যাবে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ মডেলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগের মাধ্যমে একদিকে সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করা, অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো—দুই লক্ষ্যই সামনে রাখা হয়েছে।

দেশের বিপুলসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয়ের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে। তবে বাস্তবায়নে ভবনের কাঠামোগত সক্ষমতা, প্রাথমিক বিনিয়োগ, রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিষয় : সৌরবিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি শিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ছাদে সৌরবিদ্যুৎ অন-গ্রিড সৌরবিদ্যুৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উপযোগী স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অংশ হিসেবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদসহ উপযোগী স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা যাবে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ মডেলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগের মাধ্যমে একদিকে সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করা, অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো—দুই লক্ষ্যই সামনে রাখা হয়েছে।

দেশের বিপুলসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয়ের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে। তবে বাস্তবায়নে ভবনের কাঠামোগত সক্ষমতা, প্রাথমিক বিনিয়োগ, রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর