দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা, নতুন স্বপ্ন দেখাল ভবিষ্যৎ প্রজন্মকে

বৈশ্বিক জ্বালানি সংকটের সতর্কবার্তা: প্রথম ধাক্কা খেতে পারে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো

ডিএমপির মার্চের অপরাধ সভায় শ্রেষ্ঠ মিরপুর বিভাগ, সেরা থানা হাজারীবাগ

বাংলাদেশে এলো প্রথম বৈদ্যুতিক পাওয়ার টিলার, কৃষিতে খরচ কমবে ৬০%

এবার মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক

আইফোন ১৬-র লাইভ ইমেজ ফাঁস, পাল্টে গেল ডিজাইন!

১৪ দিন পর দেশে চালু হলো ফেসবুক

বীরগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা, নতুন স্বপ্ন দেখাল ভবিষ্যৎ প্রজন্মকে

বীরগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা, নতুন স্বপ্ন দেখাল ভবিষ্যৎ প্রজন্মকে
-ফাইল ফটো

দিনাজপুরের বিজ্ঞানীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত বিজ্ঞান মেলা। উপজেলার নওপাড়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত এই মেলায় স্থানীয় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নানা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শন করে উপস্থিত সবার দৃষ্টি কাড়ে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট ছোট বিজ্ঞান মডেল, পরিবেশবান্ধব উদ্ভাবন, সহজ প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় এমন নানা প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীদের এসব কাজ ঘুরে ঘুরে দেখেন অতিথিরা এবং তাদের উৎসাহ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওপাড়া স্কুল ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহ তৈরি করা খুব জরুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওপাড়া স্কুল ও কলেজের স্কুল শাখার প্রধান ফারুক হোসেন এবং গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার। তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন কিছু করার আগ্রহ তৈরি করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের ইনচার্জ নিকোলাশ কিস্কুর এবং মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, বিজ্ঞান চর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা বলেন, এখনকার যুগ রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হলে আধুনিক বিজ্ঞান শিক্ষার সঙ্গে তাদের যুক্ত করা প্রয়োজন। এই ধরনের মেলা সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা, যা দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও শিশু উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল উদ্যোগ বাড়াতে তাদের নানা প্রকল্প ইতিমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।স্থানীয় শিক্ষকরা জানান, বীরগঞ্জ উপজেলায় গত কয়েক বছরে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। স্কুল পর্যায়ে বিজ্ঞান ক্লাব, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের নতুনভাবে ভাবতে শিখাচ্ছে এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াচ্ছে।

সব মিলিয়ে এই বিজ্ঞান মেলাটি শিক্ষার্থীদের জন্য ছিল আনন্দ, শেখা এবং অনুপ্রেরণার এক দারুণ সুযোগ। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হলে বীরগঞ্জের শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞানের পথে আরও এগিয়ে যাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা, নতুন স্বপ্ন দেখাল ভবিষ্যৎ প্রজন্মকে

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর