দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে নতুন উদ্যোগ, কী বললেন গৃহায়নমন্ত্রী?

সৌদির স্কুলের বইয়ে আমূল পরিবর্তন, ইহুদি-খ্রিস্টানদের নিয়ে বদলে গেল পুরোনো বয়ান

৬ মাস শেষে সরকারের অর্জন-সীমাবদ্ধতা জানাবেন প্রধানমন্ত্রী, চলছে সূক্ষ্ম মূল্যায়ন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ঢাকা–দিল্লি টানাপোড়েন, সম্পর্ক কি আবার কঠিন পথে?

জ্বালানি খাত নিয়ে বড় সতর্কবার্তা প্রধানমন্ত্রীর, নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

নতুন কুঁড়ি স্পোর্টস: তরুণ প্রতিভাদের নিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামে জমজমাট সমাপনী

মার্কিন অস্ত্রভাণ্ডার ফুরিয়ে আসছে? ট্রাম্পের কড়া জবাবে চাঞ্চল্য

শারীরিক অসুস্থতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমূল পরিবর্তনের পথে: তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত ও অপতথ্য রোধে নতুন কাঠামো আনবে মন্ত্রী

-ছবি: সংগৃহীত

পাবনা: বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পুরনো কাঠামোতে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন

শুক্রবার বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে অনুষ্ঠিত ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তথ্য অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং অপতথ্য রোধের মধ্যে ভারসাম্য রক্ষা করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য মন্ত্রণালয়ের কাঠামোকে যুগোপযোগী ও আধুনিক করা অপরিহার্য।”

মন্ত্রী আরও বলেন, “একদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, অন্যদিকে জনগণকে ভুল তথ্য থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমা নির্ধারণ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার কারণে তথ্যের সংজ্ঞা বদলে গেছে, কিন্তু আইন-কানুন ও কাঠামো এখনও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে পারেনি।”

তিনি আশ্বাস দেন, প্রধানমন্ত্রী ডিজিটাল পরিবর্তনের বিষয়ে সম্পূর্ণরূপে অবগত আছেন এবং শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সময়ের সঙ্গে খাপ খাওয়ানো এবং যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একই দিন মন্ত্রী উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে জেলা জাসাস আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনে, যেখানে তিনি পাবনার সাংবাদিক সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জাসাসের সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ আহমেদ পরাগ, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, এছাড়াও জেলা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান এবং সাধারণ সম্পাদক রনি ইমরান

রাতের সভায় মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিকরা যাতে সকল সুযোগ সুবিধা পান, সেই বিষয়েও আমরা সবরকম পদক্ষেপ গ্রহণ করব।” সভার সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান আখতার

এই উদ্যোগের মাধ্যমে তথ্যের আধুনিকীকরণ, সাইবার ও সোশ্যাল মিডিয়া যুগে সাংবাদিকদের কার্যক্রম সহজতর করা এবং জনগণকে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমূল পরিবর্তনের পথে: তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত ও অপতথ্য রোধে নতুন কাঠামো আনবে মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

পাবনা: বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পুরনো কাঠামোতে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন

শুক্রবার বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে অনুষ্ঠিত ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তথ্য অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং অপতথ্য রোধের মধ্যে ভারসাম্য রক্ষা করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য মন্ত্রণালয়ের কাঠামোকে যুগোপযোগী ও আধুনিক করা অপরিহার্য।”

মন্ত্রী আরও বলেন, “একদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, অন্যদিকে জনগণকে ভুল তথ্য থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমা নির্ধারণ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার কারণে তথ্যের সংজ্ঞা বদলে গেছে, কিন্তু আইন-কানুন ও কাঠামো এখনও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে পারেনি।”

তিনি আশ্বাস দেন, প্রধানমন্ত্রী ডিজিটাল পরিবর্তনের বিষয়ে সম্পূর্ণরূপে অবগত আছেন এবং শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সময়ের সঙ্গে খাপ খাওয়ানো এবং যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একই দিন মন্ত্রী উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে জেলা জাসাস আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনে, যেখানে তিনি পাবনার সাংবাদিক সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জাসাসের সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ আহমেদ পরাগ, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, এছাড়াও জেলা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান এবং সাধারণ সম্পাদক রনি ইমরান

রাতের সভায় মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিকরা যাতে সকল সুযোগ সুবিধা পান, সেই বিষয়েও আমরা সবরকম পদক্ষেপ গ্রহণ করব।” সভার সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান আখতার

এই উদ্যোগের মাধ্যমে তথ্যের আধুনিকীকরণ, সাইবার ও সোশ্যাল মিডিয়া যুগে সাংবাদিকদের কার্যক্রম সহজতর করা এবং জনগণকে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর