দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে বাংলাদেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

চার আলোচ্যসূচি নিয়ে আজ বসছে সচিব সভা, নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্রেও আলোচনা

বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা; জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, থাকছে তিন কর্মসূচি

নতুন পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, গ্রেডভেদে কত টাকা পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাস সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ডাকসুর সমান্তরাল বা দ্বৈত প্রশাসনের সুযোগ নেই: ঢাবি কর্তৃপক্ষ খ) ফেসবুক ভাইরাল শিরোনাম

তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, রাজধানীতেও বাড়ছে বিদ্যুৎ সংকট

দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

-ফাইল ফটো

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এর ফলে আগামীকাল শনিবার সারা দেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

৩০ দিন সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা এবার ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ পালিত হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে তার পরদিন ঈদ উদযাপন করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় ৩০টি রোজা পূর্ণ করার সিদ্ধান্ত হয়, ফলে শুক্রবার পুনরায় বৈঠকের প্রয়োজন হয়নি।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা এখন ঈদের নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এর ফলে আগামীকাল শনিবার সারা দেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

৩০ দিন সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা এবার ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ পালিত হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে তার পরদিন ঈদ উদযাপন করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় ৩০টি রোজা পূর্ণ করার সিদ্ধান্ত হয়, ফলে শুক্রবার পুনরায় বৈঠকের প্রয়োজন হয়নি।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা এখন ঈদের নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর