এর আগে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরার দায়িত্ব দিয়েছিল। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের পর নিযুক্ত হয়েছিলেন।
বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ এই কর্মকর্তা সর্বশেষ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের মে মাসে তিনি পরিচালক পদে পদোন্নতি পান এবং কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন’-এ বদলি হন।
১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (এফআরটিএমডি) এবং ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) মতো গুরুত্বপূর্ণ বিভাগে সফলতার সাথে কাজ করেছেন।
মোস্তাকুর রহমানের জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে দেশের আর্থিক খাতের সংস্কার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মতো চ্যালেঞ্জিং সময়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন