দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

ঢাকা, গাজীপুর ও রংপুর সিটির উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর শনিবার অফিস

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ, ৩০ দিনের মধ্যে সরানোর সময়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, উঠছে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প

রাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী–বিরোধী নেতার শ্রদ্ধা নিবেদন

-ছবি: সংগৃহীত

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী নেতাদের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি পালিত

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথমে রাষ্ট্রপতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় চেয়ারম্যান হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এবং সবশেষে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দলীয় নেতাদের সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং এমপি হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান ও চার্জ দ্য অ্যাফেয়ার্সগণ শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষও ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিবাহী দিন, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী–বিরোধী নেতার শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী নেতাদের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি পালিত

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথমে রাষ্ট্রপতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় চেয়ারম্যান হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এবং সবশেষে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দলীয় নেতাদের সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং এমপি হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান ও চার্জ দ্য অ্যাফেয়ার্সগণ শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষও ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিবাহী দিন, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর