দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলার রায় পিছিয়েছে, সোমবার নতুন দিন

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, ২০ বছর পর নিউইয়র্ক সফর

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে নতুন উদ্যোগ, কী বললেন গৃহায়নমন্ত্রী?

সৌদির স্কুলের বইয়ে আমূল পরিবর্তন, ইহুদি-খ্রিস্টানদের নিয়ে বদলে গেল পুরোনো বয়ান

৬ মাস শেষে সরকারের অর্জন-সীমাবদ্ধতা জানাবেন প্রধানমন্ত্রী, চলছে সূক্ষ্ম মূল্যায়ন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ঢাকা–দিল্লি টানাপোড়েন, সম্পর্ক কি আবার কঠিন পথে?

জ্বালানি খাত নিয়ে বড় সতর্কবার্তা প্রধানমন্ত্রীর, নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

নতুন কুঁড়ি স্পোর্টস: তরুণ প্রতিভাদের নিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামে জমজমাট সমাপনী

Donald Trump কর্তৃক প্রধানমন্ত্রী Tarique Rahmanকে শুভেচ্ছা বার্তা

-ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী Tarique Rahmanকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি তারেক রহমানের নির্বাচনী সাফল্যকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে আমেরিকান জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যৎ কার্যকালের জন্য সাফল্য কামনা করেন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিশেষ করে একটি মুক্ত, উন্মুক্ত ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ও সম্ভাব্য বাণিজ্য চুক্তিগুলোর কার্যকর বাস্তবায়ন উভয় দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক সুফল বয়ে আনতে পারে। তিনি পারস্পরিক স্বার্থে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করা হয় চিঠিতে। চলমান ও ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের মার্কিন সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন ট্রাম্প। তাঁর মতে, নিরাপত্তা খাতে সমন্বিত উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে সহায়ক হবে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠিচিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই বার্তা দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Donald Trump কর্তৃক প্রধানমন্ত্রী Tarique Rahmanকে শুভেচ্ছা বার্তা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী Tarique Rahmanকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি তারেক রহমানের নির্বাচনী সাফল্যকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে আমেরিকান জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যৎ কার্যকালের জন্য সাফল্য কামনা করেন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিশেষ করে একটি মুক্ত, উন্মুক্ত ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ও সম্ভাব্য বাণিজ্য চুক্তিগুলোর কার্যকর বাস্তবায়ন উভয় দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক সুফল বয়ে আনতে পারে। তিনি পারস্পরিক স্বার্থে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করা হয় চিঠিতে। চলমান ও ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের মার্কিন সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন ট্রাম্প। তাঁর মতে, নিরাপত্তা খাতে সমন্বিত উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে সহায়ক হবে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই বার্তা দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর