দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলার রায় পিছিয়েছে, সোমবার নতুন দিন

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, ২০ বছর পর নিউইয়র্ক সফর

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে নতুন উদ্যোগ, কী বললেন গৃহায়নমন্ত্রী?

সৌদির স্কুলের বইয়ে আমূল পরিবর্তন, ইহুদি-খ্রিস্টানদের নিয়ে বদলে গেল পুরোনো বয়ান

৬ মাস শেষে সরকারের অর্জন-সীমাবদ্ধতা জানাবেন প্রধানমন্ত্রী, চলছে সূক্ষ্ম মূল্যায়ন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ঢাকা–দিল্লি টানাপোড়েন, সম্পর্ক কি আবার কঠিন পথে?

জ্বালানি খাত নিয়ে বড় সতর্কবার্তা প্রধানমন্ত্রীর, নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

নতুন কুঁড়ি স্পোর্টস: তরুণ প্রতিভাদের নিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামে জমজমাট সমাপনী

পর্যায়ক্রমে সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

-ছবি: সংগৃহীত

কোনো অন্যায়-অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান

রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দল, মত, ধর্ম, বর্ণ বা ভিন্নমত—যে পরিচয়ই থাকুক না কেন, দুর্বলের ওপর সবলের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, এখন দেশ গড়ার সময়; সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেড় দশকের বেশি সময় পর জনগণের সরাসরি ভোটে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে। এ প্রেক্ষাপটে জাতীয় ঐক্যই হবে প্রধান শক্তি। পথ ও মত ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫১টি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আইনের শাসন নিশ্চিত করা না গেলে সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। প্রতিটি নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে এবং বিধিবদ্ধ নিয়মে তার প্রয়োগ নিশ্চিত করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচনোত্তর পরিস্থিতিতে বিজয় মিছিল না করার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্যই বিজয় মিছিল থেকে বিরত থাকতে বলা হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে উৎসব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পর্যায়ক্রমে সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর