দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ানোর প্রস্তাব, ৩১ ডিসেম্বর পর্যন্ত

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, ৯৫০০ টন বিতরণ স্থগিত

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মুরাদনগর হাসপাতালে ৫ চিকিৎসক অনুপস্থিত, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সড়কে থামছে না মৃত্যু: ১৩ বছরে নিহত ১ লাখ ২৫ হাজার, ঢাকায় সবচেয়ে ঝুঁকিতে পথচারীরা

১ নভেম্বর থেকে খাবারের দোকান-রেস্তোরাঁর নিবন্ধন বাধ্যতামূলক

নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি

-ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, নিজস্ব লক্ষ্য নিয়ে এগোবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) পদ্ধতি চায় এনসিপি।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। একইসঙ্গে দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রতীক বিষয়ে কিছু না বললেও নিবন্ধন পাওয়ার বিষয় নিশ্চিত। তবে আশা করি শাপলাই প্রতীক হিসেবে পাবো।

সংস্কারের আইনি ভিত্তি এবং জাতীয় ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে চান বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। জানান, আগামী অক্টোবরের মধ্যে সমন্বয় কমিটি থেকে দেশব্যাপী আহ্বায়ক কমিটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়াও, দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, নিজস্ব লক্ষ্য নিয়ে এগোবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) পদ্ধতি চায় এনসিপি।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। একইসঙ্গে দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রতীক বিষয়ে কিছু না বললেও নিবন্ধন পাওয়ার বিষয় নিশ্চিত। তবে আশা করি শাপলাই প্রতীক হিসেবে পাবো।

সংস্কারের আইনি ভিত্তি এবং জাতীয় ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে চান বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। জানান, আগামী অক্টোবরের মধ্যে সমন্বয় কমিটি থেকে দেশব্যাপী আহ্বায়ক কমিটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়াও, দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর