গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এর মধ্যে প্রথম ইউনিটটি বিকেল ৪টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। সব মিলিয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান চৌধুরীও আগুন নিয়ন্ত্রণে কাজ চলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন