দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

টঙ্গীতে ভয়াবহ আগুনের পর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা বন্ধ ঘোষণা

প্রথম বিয়ের তথ্য গোপন, দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর লাশ ফেলা হয় কর্ণফুলী নদীতে

বিদ্যালয়ের অফিসকক্ষে স্বামী-স্ত্রী দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ

ব্লাড এঞ্জেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ২;নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৩

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক থেকে ৪০০টি সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও ৪৮টি সিলিন্ডার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের গতিরোধ করে ৪০০টি সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য জানান। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানোর কথা ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, লুট হওয়া ৪০০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় একটি ট্রাক।

পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে তাঁদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

মামলার বিবরণ অনুযায়ী, ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের ফাঁকা রাস্তায় ট্রাকটি থামানো হয়। এরপর দুটি মিনিট্রাকে ৪০০টি গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। বাকি সিলিন্ডার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার লুট রায়গঞ্জে ডাকাতি ৪০০ গ্যাস সিলিন্ডার লুট মহাসড়কে ডাকাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের গতিরোধ করে ৪০০টি সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য জানান। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানোর কথা ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, লুট হওয়া ৪০০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় একটি ট্রাক।

পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে তাঁদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

মামলার বিবরণ অনুযায়ী, ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের ফাঁকা রাস্তায় ট্রাকটি থামানো হয়। এরপর দুটি মিনিট্রাকে ৪০০টি গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। বাকি সিলিন্ডার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর