দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, নিহত অন্তত ৭০০ যোদ্ধা

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ: ইসহাক দার

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা, তদন্তে ইউকেএমটিও

ভারতীয় পাইলটকে রক্তাক্ত করা কো-পাইলট হামাম আল-হামানির পরিচয় প্রকাশ

দক্ষিণ কোরিয়ার ক্ষমা চাওয়ার আহ্বান প্রত্যাখ্যান, ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদি আরবের, পাশে তুরস্ক-পাকিস্তান

সহ-পাইলটের ছুরিকাঘাতের পর ১৭৪ প্রাণ বাঁচালেন ভারতীয় ক্যাপ্টেন, প্রশংসায় নেতানিয়াহু

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, নিহত অন্তত ৭০০ যোদ্ধা

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, নিহত অন্তত ৭০০ যোদ্ধা
ইয়েমেনের রাজধানী সানায় টহল দিচ্ছে হুতি নিরাপত্তা বাহিনী।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ২৫৭টি হামলা চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক বাহিনী। তাদের দাবি, এসব হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইয়েমেন সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলির দাবি, হুথিদের অবস্থান, চলাচল ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।

তবে নিহতের সংখ্যা বা সামরিক স্থাপনা ধ্বংসের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আল-নাজিলি জানান, গতকাল হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে ২৫৭টি নির্ভুল হামলা চালানো হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব অভিযানে হুথিদের গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ১৭০টি যুদ্ধযান ও ভারী সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবিও করেন তিনি।

তার দাবি অনুযায়ী, অভিযানে অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে। তবে সরকারি বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য, এসব হামলার ফলে হুথিদের যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে ইয়েমেনের তায়িজ শহর ও আশপাশের এলাকায় সবচেয়ে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে আলজাজিরা।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা তায়িজ নতুন করে শুরু হওয়া সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। শহরটির গুরুত্বপূর্ণ একটি সড়কপথ সরকার বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদক মাহা আলীর ভাষ্য অনুযায়ী, তায়িজের বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে শহরের পশ্চিম প্রান্তে লড়াই সবচেয়ে তীব্র।

হুথিদের পক্ষ থেকেও ওই এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে বলে স্থানীয় পরিস্থিতির বর্ণনায় জানানো হয়েছে।

সংঘাতের মধ্যে বেসামরিক মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ধুবাবের একটি আবাসিক এলাকায় ছোড়া গোলার আঘাতে এক শিশু নিহত হয়েছে। গোলার টুকরার আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অব্যাহত গোলাবর্ষণের কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানানো হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার হুথিরা সামা ফ্রন্টের পাহাড়ি এলাকায় অগ্রসর হওয়ার পর সেখানে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে।

মাঠপর্যায়ের কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদক জানান, সামা এলাকা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা চলে গেছেন। গত এক দশকেরও বেশি সময়ে এ ধরনের বড় আকারের জনসরে যাওয়ার ঘটনা দেখা যায়নি বলেও ওই সূত্রগুলো দাবি করেছে।

তবে এসব তথ্যের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ইয়েমেন সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র আল-নাজিলি জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে প্রায় ৫০০টি সামরিক অভিযান চালানো হয়েছে।

ওই অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে তায়িজ প্রদেশে।

সরকারি বাহিনী সেখানে হুথিদের অগ্রযাত্রা আটকে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

বিষয় : ইয়েমেনে যুদ্ধ হুথিদের বিরুদ্ধে হামলা ইয়েমেনে ২৫৭ হামলা হুথি যোদ্ধা নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, নিহত অন্তত ৭০০ যোদ্ধা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর