দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৭ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

মেট্রোরেলের লাইন-১ ও ৫-এর ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

দেশের বাইরে সিদ্দিকী নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ : আয়ু বাড়ছে, বাড়াতে হবে প্রবীণবান্ধব ব্যবস্থাও

গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপসনামা, আদালত আমলে নেননি

জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত: প্রসিকিউটর তামিম

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশকে একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব বা বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষা, তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

বিনিয়োগের পরিবেশ উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। তার বক্তব্যে সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে।

সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ডের সমন্বয়ে প্রত্যেক নাগরিককে একটি ইউনিভার্সেল কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সমন্বিত করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

শিক্ষাব্যবস্থা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিশুদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে চান তারা। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়, শিক্ষার্থীদের শেখার পরিবেশ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করার কথা জানান তিনি।

বাংলাদেশের তরুণদের যোগ্য ও দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, তরুণদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বাকস্বাধীনতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন—সমসাময়িক এসব ইস্যুতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তার মতে, সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

সিজিএসের আয়োজনে এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী সেশনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ বাংলাদেশ ইনভেস্টমেন্ট হাব ইউনিভার্সেল কার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশকে একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব বা বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষা, তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

বিনিয়োগের পরিবেশ উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। তার বক্তব্যে সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে।

সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ডের সমন্বয়ে প্রত্যেক নাগরিককে একটি ইউনিভার্সেল কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সমন্বিত করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

শিক্ষাব্যবস্থা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিশুদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে চান তারা। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়, শিক্ষার্থীদের শেখার পরিবেশ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করার কথা জানান তিনি।

বাংলাদেশের তরুণদের যোগ্য ও দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, তরুণদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বাকস্বাধীনতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন—সমসাময়িক এসব ইস্যুতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তার মতে, সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

সিজিএসের আয়োজনে এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী সেশনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর