দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আজ, রুপালি পর্দায় দেশভাগ ও ভাষা আন্দোলন

সোহরাওয়ার্দী কলেজের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে ডিবির অভিযান, ১৪৫ বোতল বিদেশি মদসহ আটক ২

নরসিংদীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রেপ্তার: স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

কুমিল্লার লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, মানবপাচারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

তুষভাণ্ডার এলাকায় লেভেল ক্রসিংয়ের ওপর বিচ্ছিন্ন হয়ে আটকে থাকা ট্রেনের বগি।

লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী বগি রেখে ট্রেনের ইঞ্জিন প্রায় এক কিলোমিটার চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তুষভাণ্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুষভাণ্ডার স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনের বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। তবে চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে সামনে এগিয়ে যান। একপর্যায়ে ইঞ্জিনটি বগিগুলো থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়।

এদিকে বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনের বগি আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে যাওয়ায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমের মধ্যে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়।

তুষভাণ্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক বা কাপলিংয়ে ত্রুটির কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। সেটি ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যুক্ত করা হয়।

পরে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। বগি সরিয়ে নেওয়ার পর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয় : লালমনিরহাট ট্রেন কালীগঞ্জ ট্রেন দুর্ঘটনা ট্রেনের বগি বিচ্ছিন্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী বগি রেখে ট্রেনের ইঞ্জিন প্রায় এক কিলোমিটার চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তুষভাণ্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুষভাণ্ডার স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনের বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। তবে চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে সামনে এগিয়ে যান। একপর্যায়ে ইঞ্জিনটি বগিগুলো থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়।

এদিকে বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনের বগি আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে যাওয়ায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমের মধ্যে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়।

তুষভাণ্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক বা কাপলিংয়ে ত্রুটির কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। সেটি ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যুক্ত করা হয়।

পরে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। বগি সরিয়ে নেওয়ার পর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর