দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আজ, রুপালি পর্দায় দেশভাগ ও ভাষা আন্দোলন

সোহরাওয়ার্দী কলেজের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে ডিবির অভিযান, ১৪৫ বোতল বিদেশি মদসহ আটক ২

নরসিংদীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রেপ্তার: স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

কুমিল্লার লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, মানবপাচারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

উজিরপুরের বামরাইল বাজারে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় থাকা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে তার মেয়ে—ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি।

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক যুবককে রাতভর খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। সকালে বাবাকে ওই অবস্থায় দেখে তার ছোট মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে পাশের দোকান থেকে চা ও রুটি কিনে নিজ হাতে বাবাকে খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারের একটি খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় বসে আছেন অনিক সরদার। তাঁর পাশে দাঁড়িয়ে কাঁদছিল একটি শিশু।

পরে শিশুটিকে স্থানীয় একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়াতে দেখা যায়। এ সময় আশপাশে বেশ কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, অনিক সরদারের বাড়ি বামরাইল বাজারের কাছের কালিহাতি গ্রামে। শুক্রবার রাতে বামরাইল বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টার অভিযোগে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে আটক করেন।

এরপর তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং রাতভর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে তাঁর মেয়ে ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় সেখানে আটকে থাকার পর বাবাকে দুর্বল অবস্থায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানান।

তবে অনিক সরদারের বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ সত্য হলেও কাউকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করার বৈধতা নেই—এমন মন্তব্য করেছেন অনেকে।

ঘটনাটি একই সঙ্গে শিশুটির ওপর তৈরি হওয়া মানসিক চাপ নিয়েও প্রশ্ন তুলেছে। একজন অভিভাবককে প্রকাশ্যে এভাবে আটকে রাখার ঘটনায় শিশুটিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা তার জন্য গভীরভাবে ভীতিকর হতে পারে।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিক সরদারকে মুক্ত করে দেন।

তিনি বলেন, ঘটনাটির বিস্তারিত জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় : খুঁটিতে বেঁধে নির্যাতন চুরির অভিযোগ উজিরপুরের খবর বরিশালে নির্যাতন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক যুবককে রাতভর খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। সকালে বাবাকে ওই অবস্থায় দেখে তার ছোট মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে পাশের দোকান থেকে চা ও রুটি কিনে নিজ হাতে বাবাকে খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারের একটি খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় বসে আছেন অনিক সরদার। তাঁর পাশে দাঁড়িয়ে কাঁদছিল একটি শিশু।

পরে শিশুটিকে স্থানীয় একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়াতে দেখা যায়। এ সময় আশপাশে বেশ কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, অনিক সরদারের বাড়ি বামরাইল বাজারের কাছের কালিহাতি গ্রামে। শুক্রবার রাতে বামরাইল বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টার অভিযোগে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে আটক করেন।

এরপর তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং রাতভর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে তাঁর মেয়ে ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় সেখানে আটকে থাকার পর বাবাকে দুর্বল অবস্থায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানান।

তবে অনিক সরদারের বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ সত্য হলেও কাউকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করার বৈধতা নেই—এমন মন্তব্য করেছেন অনেকে।

ঘটনাটি একই সঙ্গে শিশুটির ওপর তৈরি হওয়া মানসিক চাপ নিয়েও প্রশ্ন তুলেছে। একজন অভিভাবককে প্রকাশ্যে এভাবে আটকে রাখার ঘটনায় শিশুটিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা তার জন্য গভীরভাবে ভীতিকর হতে পারে।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিক সরদারকে মুক্ত করে দেন।

তিনি বলেন, ঘটনাটির বিস্তারিত জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর