দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ১৬ আগস্ট ২০২৫

সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার,দুই মাসে কর্মী যাওয়া কমেছে ৩৬.৪৭ শতাংশ

দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারি বর্ষণ

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে স্বাভাবিক লেনদেন, এটিএমে মিলবে নগদ টাকা

নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্পের পরিকল্পনা

পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

-ফাইল ফটো

রোহিঙ্গা সংকট নিরসনে চলতি বছর তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও প্রভাব কাজে লাগিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে মালয়েশিয়ার ভূমিকা এবং আঞ্চলিক নেতৃত্বে তাদের অবস্থান সংকট নিরসনে সহায়ক হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া তাদের প্রভাব ব্যবহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা যুক্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৩ লাখ ৫০ হাজার।

অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব চাপের মুখে পড়েছে।

চলতি বছর যে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে তার প্রথমটি হবে আগস্টের শেষের দিকে কক্সবাজারে, যা রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হবে। দ্বিতীয় সম্মেলনটি হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং তৃতীয় সম্মেলনটি বছরের শেষ দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনগুলোতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

featured Image

রোহিঙ্গা সংকট নিরসনে চলতি বছর তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও প্রভাব কাজে লাগিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে মালয়েশিয়ার ভূমিকা এবং আঞ্চলিক নেতৃত্বে তাদের অবস্থান সংকট নিরসনে সহায়ক হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া তাদের প্রভাব ব্যবহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা যুক্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৩ লাখ ৫০ হাজার।

অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব চাপের মুখে পড়েছে।

চলতি বছর যে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে তার প্রথমটি হবে আগস্টের শেষের দিকে কক্সবাজারে, যা রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হবে। দ্বিতীয় সম্মেলনটি হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং তৃতীয় সম্মেলনটি বছরের শেষ দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনগুলোতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর