দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বুধবার, ০৬ আগস্ট ২০২৫

সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার,দুই মাসে কর্মী যাওয়া কমেছে ৩৬.৪৭ শতাংশ

দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারি বর্ষণ

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে স্বাভাবিক লেনদেন, এটিএমে মিলবে নগদ টাকা

নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্পের পরিকল্পনা

পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

-ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৬ আগস্ট) সেই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

তিনি জানান, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামী নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে। এর ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও চলতি বছরের তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানে বৈঠক হয়। সেই বৈঠক শেষে দেয়া যৌথ বিৃবতিতে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি উঠে আসে।

গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৬ আগস্ট) সেই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

তিনি জানান, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামী নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে। এর ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও চলতি বছরের তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানে বৈঠক হয়। সেই বৈঠক শেষে দেয়া যৌথ বিৃবতিতে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি উঠে আসে।

গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর