দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ২৩ জুন ২০২৫

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে স্বাভাবিক লেনদেন, এটিএমে মিলবে নগদ টাকা

নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্পের পরিকল্পনা

পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বায়রার অনুমোদনের অপেক্ষা, উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের প্রথম ইউনিট

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

ঢাকা, গাজীপুর ও রংপুর সিটির উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর শনিবার অফিস

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা কারাগারে

-ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

এদিন কমিশনের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, এটা যেহেতু দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ দায়ের করা মামলা, তাই ঢাকায় এ মামলার জামিন বা রিমান্ড শুনানি করার সুযোগ নেই। ঢাকার আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার জামিন বা রিমান্ড বিষয়ে শুনানি চট্টগ্রামের আদালতে হবে।

এর আগে, গত রোববার (২২ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানী ভাটারার একটি আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুল মাওলাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎ করা অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা কারাগারে

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

featured Image

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

এদিন কমিশনের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, এটা যেহেতু দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ দায়ের করা মামলা, তাই ঢাকায় এ মামলার জামিন বা রিমান্ড শুনানি করার সুযোগ নেই। ঢাকার আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার জামিন বা রিমান্ড বিষয়ে শুনানি চট্টগ্রামের আদালতে হবে।

এর আগে, গত রোববার (২২ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানী ভাটারার একটি আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুল মাওলাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎ করা অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর