দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রংপুরে শিক্ষকসহ পরিবারের ৪ জন হত্যা: থানা থেকে ডিবিতে তদন্তভার

নারায়ণগঞ্জে তৈরি বিয়ের গাউন যাচ্ছে ইউরোপ–আমেরিকায়, বছরে রপ্তানি ৫০ লাখ ডলারের বেশি

শেরপুরে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

শেখ মোহাম্মদ মাজেদুল হক যিনি -মাজেদুল হক নামে অধিক পরিচিত "বিরহী কবি" উপাধিতে সমধিক খ্যাত ও সমাদৃত।

মহাখালী সাততলা ফাঁড়িতে অপকর্মের পাহাড়: পোশাকের আড়ালে ‘অসীম-গং’-এর মাদক ও ফিটিং বাণিজ্য!

চার সাংবাদিকের স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

নাসিরনগরে হাডুডু খেলা শেষে সংঘর্ষ, আহত অন্তত ১২–১৫ জন; পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ

উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

নববর্ষে কোনো হুমকি নেই—কঠোর নিরাপত্তায় ঢাকাজুড়ে প্রস্তুত র‍্যাব

-ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, বর্ষবরণ উৎসবকে ঘিরে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূল এলাকায় র‍্যাবের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান যেমন শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ এবং রমনার বটমূলসহ অন্যান্য আয়োজিত ভেন্যুগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এসব স্থানে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, অবজারভেশন টিম এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা।

তিনি আরও বলেন, র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি সারাদেশে কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং এবং টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

নিরাপত্তার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

মো. আহসান হাবীব পলাশ আশাবাদ ব্যক্ত করে বলেন, “গত বছরের তুলনায় এ বছর আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ বাংলা নববর্ষ উদযাপন করতে পারবে।”

তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে র‍্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নববর্ষে কোনো হুমকি নেই—কঠোর নিরাপত্তায় ঢাকাজুড়ে প্রস্তুত র‍্যাব

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, বর্ষবরণ উৎসবকে ঘিরে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূল এলাকায় র‍্যাবের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান যেমন শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ এবং রমনার বটমূলসহ অন্যান্য আয়োজিত ভেন্যুগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এসব স্থানে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, অবজারভেশন টিম এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা।

তিনি আরও বলেন, র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি সারাদেশে কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং এবং টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

নিরাপত্তার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

মো. আহসান হাবীব পলাশ আশাবাদ ব্যক্ত করে বলেন, “গত বছরের তুলনায় এ বছর আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ বাংলা নববর্ষ উদযাপন করতে পারবে।”

তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে র‍্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর