দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শেখ মোহাম্মদ মাজেদুল হক যিনি -মাজেদুল হক  নামে অধিক পরিচিত

শেখ মোহাম্মদ মাজেদুল হক যিনি -মাজেদুল হক নামে অধিক পরিচিত "বিরহী কবি" উপাধিতে সমধিক খ্যাত ও সমাদৃত।

মহাখালী সাততলা ফাঁড়িতে অপকর্মের পাহাড়: পোশাকের আড়ালে ‘অসীম-গং’-এর মাদক ও ফিটিং বাণিজ্য!

চার সাংবাদিকের স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

নাসিরনগরে হাডুডু খেলা শেষে সংঘর্ষ, আহত অন্তত ১২–১৫ জন; পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ

উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, বাসচালক পলাতক

চাচা-ভাতিজির অনৈতিক সম্পর্কে ভাতিজির বিবাহ বিচ্ছেদ, এলাকায় তোলপাড়

নূরুল আনোয়ার ওয়াকফ স্টেটের সম্পত্তি দখল ও অনিয়মের অভিযোগে এলাকায় চাঞ্চল্য

ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী — ভোরে ধানমন্ডি থেকে আটক

-ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ভোররাতে নাটকীয় অভিযানে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির বাসা থেকে তাঁকে আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, “তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে তা যাচাই করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।”

জানা গেছে, রংপুরে একটি হত্যা মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সাবেক এই স্পিকারের। ২০২৪ সালের ২৭ আগস্ট গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ মোট ১৭ জনকে আসামি করা হয়। নিহতের স্ত্রী দিলরুবা আক্তার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী

তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হওয়ার পর টানা চারবার এ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

ড. শিরীন শারমিন চৌধুরী শিক্ষাজীবনেও ছিলেন অসাধারণ কৃতিত্বের অধিকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম—উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স থেকে ‘দ্য রাইট টু লাইফ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে মানবাধিকার, সংবিধান ও জনস্বার্থ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনা-র বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতেও তিনি প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখনও ডিবি হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ, মামলার অগ্রগতি এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই বিস্তারিত জানাবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী — ভোরে ধানমন্ডি থেকে আটক

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর