দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শেখ মোহাম্মদ মাজেদুল হক যিনি -মাজেদুল হক  নামে অধিক পরিচিত

শেখ মোহাম্মদ মাজেদুল হক যিনি -মাজেদুল হক নামে অধিক পরিচিত "বিরহী কবি" উপাধিতে সমধিক খ্যাত ও সমাদৃত।

মহাখালী সাততলা ফাঁড়িতে অপকর্মের পাহাড়: পোশাকের আড়ালে ‘অসীম-গং’-এর মাদক ও ফিটিং বাণিজ্য!

চার সাংবাদিকের স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

নাসিরনগরে হাডুডু খেলা শেষে সংঘর্ষ, আহত অন্তত ১২–১৫ জন; পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ

উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, বাসচালক পলাতক

চাচা-ভাতিজির অনৈতিক সম্পর্কে ভাতিজির বিবাহ বিচ্ছেদ, এলাকায় তোলপাড়

নূরুল আনোয়ার ওয়াকফ স্টেটের সম্পত্তি দখল ও অনিয়মের অভিযোগে এলাকায় চাঞ্চল্য

রোববার থেকে ১৮ জেলায় হামের টিকাদান শুরু — ঈদের আগেই সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

-ছবি: সংগৃহীত

দেশজুড়ে বাড়তে থাকা হাম সংক্রমণ মোকাবেলায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তের হার বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। প্রথম পর্যায়ে সীমিত এলাকায় কার্যক্রম চালু হলেও ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই অভিযানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যেসব শিশু বর্তমানে জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা গ্রহণ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। এটি রোগের জটিলতা কমাতে এবং দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথম ধাপে যেসব উপজেলার শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে, সেগুলো হলো—
বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুর সদর ও হাইমচর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যাতে এই সংক্রামক রোগের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রোববার থেকে ১৮ জেলায় হামের টিকাদান শুরু — ঈদের আগেই সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

দেশজুড়ে বাড়তে থাকা হাম সংক্রমণ মোকাবেলায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তের হার বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। প্রথম পর্যায়ে সীমিত এলাকায় কার্যক্রম চালু হলেও ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই অভিযানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যেসব শিশু বর্তমানে জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা গ্রহণ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। এটি রোগের জটিলতা কমাতে এবং দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথম ধাপে যেসব উপজেলার শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে, সেগুলো হলো—
বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুর সদর ও হাইমচর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যাতে এই সংক্রামক রোগের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর