দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ

নওগাঁয় প্রসূতির পেটে গজ রেখে সেলাই, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

ফেসবুক পোস্ট-কমেন্টের বিরোধে যুবক খুন, সিলেটে গ্রেপ্তার ২

কৃষক শফিকুল হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ভারতে ফেরত

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দুর্দিনেও শতবর্ষের নৌকা তৈরির পেশা আঁকড়ে চাপাতলীর কারিগররা

বন্ধুকে বাসায় দাওয়াত দিয়ে জিম্মি, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি; গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

-ফাইল ফটো

দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকাল থেকেই প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন ধীরগতিতে চলছিল, যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি জ্বালানি ব্যয়ও বেড়ে যায় বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু এলাকাতেও দীর্ঘ যানজট দেখা যায়।

ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহন সরিয়ে নেয়। পরবর্তীতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকাল থেকেই প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন ধীরগতিতে চলছিল, যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি জ্বালানি ব্যয়ও বেড়ে যায় বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু এলাকাতেও দীর্ঘ যানজট দেখা যায়।

ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহন সরিয়ে নেয়। পরবর্তীতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর