দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

সুবাস্তু নজর ভ্যালিতে অনিয়মের পাহাড়: ম্যানেজার তৌহিদের ‘আশ্রয়ে’ তারেক-বেলাল সিন্ডিকেটের জালিয়াতি

“কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাট: অভিযুক্তদের বাঁচাতে ‘প্রকল্প বন্ধের চক্রান্ত’!”

“মাত্র ৩০০ টাকার যন্ত্রেই বাঁচবে শিশুদের প্রাণ! হামজনিত নিউমোনিয়ায় মৃত্যুহার কমাবে বাবল সিপ্যাপ”

চুক্তি হলেও সরছে না মার্কিন বাহিনী! ইরানকে ঘিরে ট্রাম্পের কড়া বার্তা—শর্ত ভাঙলেই বড় হামলার হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া বার্তা”

ভারতে ধরা দুই খুনি দেশে ফিরছে! ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি, দিল্লি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি: ভারত সফরের খবর সম্পূর্ণ গুজব, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান”

“আবু সাঈদ হত্যা: বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড — ঐতিহাসিক রায়ে নাড়িয়ে দিল দেশ”

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হলেন শবনম খন্দকার বাবু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে চলনবিল অধ্যুষিত তাড়াশের মো. শবনম খন্দকার বাবু নামের এক মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
শবনম খন্দকার বাবু তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়ামালিপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
গত বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান প্রমূখ।  
জানা গেছে, ২০০৪ সালে মাত্র দুই একর জলাশয়ে মাছ চাষ শুরু করে এখন তিনি ১৫০ একর জলাশয়ে মাছ চাষ প্রকল্প গড়ে তুলেছেন। মৎস্য উৎপাদনে সেরা হয়েছেন উপজেলা ও জেলাপর্যায়ে। তার দেখাদেখি এখন অনেকেই মাছ চাষে ঝুঁকছেন। কঠোর পরিশ্রমী হওয়ায় তিনি জেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি জড়িত রয়েছেন রাজনীতি ও সমাজসেবায়। তার প্রকল্পে গেলে চোখ জুড়িয়ে যায়। প্রকল্প এলাকায় কলার বাগান ও সবজি চাষ সবার নজর কাড়ে। মাত্র ৫ লাখ টাকা পুঁজি দিয়ে শুরু করে এখন তিনি সফল মৎস্যচাষী। এর আগে তিনি ২০১৯ সালে জেলা ও ২০২১ সালে তাড়াশ উপজেলা সেরা মৎস্য উৎপাদনকারীর পুরস্কার অর্জন করেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, শবনম খন্দকার বাবু একজন সফল মৎস্য চাষি। তিনি উপজেলা ও জেলাপর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষির পুরস্কার পেয়েছেন। তাঁর দেখাদেখি অনেক বেকার যুবক এই পেশায় আসছেন। আমরা উপজেলা মৎস্য অফিস থেকে সাধ্যমত সহযোগিতা করে আসছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হলেন শবনম খন্দকার বাবু

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৪

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর