প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৪
সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হলেন শবনম খন্দকার বাবু
||
তাড়াশে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে শবনম খন্দকার বাবু পুরস্কৃত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়ামালিপাড়া গ্রামের মৎস্যচাষী মো. শবনম খন্দকার বাবু জেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে পুরস্কৃত হয়েছেন।
গত বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, ২০০৪ সালে মাত্র দুই একর জলাশয়ে মাছ চাষ শুরু করেন শবনম খন্দকার বাবু। বর্তমানে তিনি প্রায় ১৫০ একর জলাশয়ে মাছ চাষের মাধ্যমে একটি বড় প্রকল্প গড়ে তুলেছেন। এর মাধ্যমে তিনি শুধু সফল মৎস্যচাষীই নন, বরং অনেক বেকার যুবককেও এই খাতে আগ্রহী করে তুলেছেন।
তিনি এর আগে ২০১৯ সালে জেলা পর্যায়ে এবং ২০২১ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষীর স্বীকৃতি পেয়েছিলেন।
তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, শবনম খন্দকার বাবু একজন সফল ও অনুকরণীয় মৎস্যচাষী। তার সফলতায় স্থানীয় অনেক তরুণ এই পেশায় যুক্ত হচ্ছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বার্তা সম্পাদকঃ মোঃ আব্দুর কাদের জিলানী
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর