দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

রহস্যময় বস্তা দেখে ৯৯৯-এ ফোন, খুলতেই মিলল হাত-পা বাঁধা তরুণীর মরদেহ

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯; চারজনের অবস্থা আশঙ্কাজনক

উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি

বান্দরবানে পাহাড় কেটে রিসোর্ট, ‘ইকো’ নামের আড়ালে পরিবেশের ক্ষতি

সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

আমেনা হত্যায় কঠোর হুঁশিয়ারি: ঘটনাস্থলে ডিআইজি, আটক ৫

-ফাইল ফটো

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি স্পষ্ট নির্দেশ দেন—ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সাইফুজ্জামান ফারুকী এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মূল দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, এ বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে—অপরাধ করে কেউ পার পাবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আমেনা হত্যায় কঠোর হুঁশিয়ারি: ঘটনাস্থলে ডিআইজি, আটক ৫

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি স্পষ্ট নির্দেশ দেন—ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সাইফুজ্জামান ফারুকী এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মূল দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, এ বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে—অপরাধ করে কেউ পার পাবে না।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর