দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২১,৫০০+ মানুষ যে মঞ্চে নিজের পথ খুঁজে পেয়েছেন, ২৭ নভেম্বর

ভয় থেকে হাসি: উত্তরায় স্ট্যান্ড আপ ঢাকার জমজমাট কমেডি শো

মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা জেমস স্লোয়েন, বয়স হয়েছিল ৮৫

খাগড়াছড়িতে নিখোঁজের তিন দিন পর ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার, ‘অ্যানিম্যাল’ হিটের পর অন্ধ অনুকরণের অভিযোগ

সামান্থাকে প্রকাশ্যে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ নিদিমরু, শুরু নতুন জল্পনা

প্রিয়া বাপাটের বিস্ফোরক দাবি: শুটিংয়ে সহ-অভিনেতার আচরণে পড়েছিলেন চরম অস্বস্তিতে

প্রথমবার ধারাবাহিক নাটকের নায়ক প্রত্যয় খান, আজ শুরু ‘এই শহর এই পরিবার’

২১,৫০০+ মানুষ যে মঞ্চে নিজের পথ খুঁজে পেয়েছেন, ২৭ নভেম্বর

২১,৫০০+ মানুষ যে মঞ্চে নিজের পথ খুঁজে পেয়েছেন, ২৭ নভেম্বর

নয় বছর আগে ছোট্ট একটি উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল। আজ সেটিই দেশের তরুণদের কাছে পরিচিত একটি মঞ্চ। সেই মঞ্চে শুধু সাফল্যের গল্প বলা হয় না, উঠে আসে ব্যর্থতা, কঠিন সময় আর ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাও। দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম রাইজ অ্যাবাভ অল এবার ফিরছে তাদের দশম আসর নিয়ে।

আগের নয়টি আয়োজনে সরাসরি অংশ নিয়েছেন ২১ হাজার ৫০০-এর বেশি মানুষ। এসব আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে ১ হাজার ৫৫০টিরও বেশি কনটেন্ট, যেগুলোর অনলাইন ভিউ ও এনগেজমেন্ট ১০ কোটির বেশি।

কবে, কোথায়

"মাস্টারকার্ড প্রেজেন্টস রাইজ অ্যাবাভ অল ১০এক্স, পাওয়ার্ড বাই এমটিবি" অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার), সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। ভেন্যু রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্স। এবারের প্রতিপাদ্য "১০ ইয়ার্স অফ রাইজ। ১০এক্স ইওর গ্রোথ।"

মঞ্চে যাঁরা

ব্যাংকিং, ফাইন্যান্স, স্বাস্থ্যসেবা ও উৎপাদন খাতের শীর্ষ নেতৃত্ব এবার একই মঞ্চে থাকবেন। নিশ্চিত বক্তারা:

জাকিয়া সুলতানা, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ

সৈয়দ মাহবুবুর রহমান, এমডি ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ফারিয়া ইয়াসমিন, এমডি, বাটা বাংলাদেশ

আমের আলী হোসাইন, এমডি, বিএসআরএম গ্রুপ

মুহিত রহমান, সিইও, ওয়ান ব্যাংক

তাসনিম সিনহা, এমডি, একমি ল্যাবরেটরিজ

হুমায়রা আজম, এমডি, লংকাবাংলা ফাইন্যান্স

সায়েফ নাসির, এমডি, এসএমসি এন্টারপ্রাইজ

রুবাবা দৌলা, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান

এই প্রথম রাইজ অ্যাবাভ অল-এর মঞ্চে বক্তব্য দেবেন একজন প্রবাসী বক্তা, ইউনাইটেড আইগ্যাস এলপিজির সিইও হারুন ওর্তাচ। অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাবিলা নূরও আয়োজনে থাকবেন বলে আশা করা হচ্ছে। আগামী দিনে আরও নাম ঘোষণা করা হবে। দিনের শেষে মঞ্চ কাঁপাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

কেন আলাদা

এখানে বক্তারা শুধু অর্জনের গল্প শোনান না। জীবনের কঠিন সময়, ভুল সিদ্ধান্ত আর ব্যর্থতা থেকে ফিরে আসার অভিজ্ঞতাও ভাগ করে নেন। যাঁদের এতদিন পত্রিকায় বা পর্দায় দেখেছেন, তাঁদের সরাসরি শোনা এবং প্রশ্ন করার সুযোগই আয়োজনটিকে আলাদা করেছে। আগে যাঁরা শিক্ষার্থী হিসেবে এসেছিলেন, তাঁদের অনেকে এখন পেশাজীবী, উদ্যোক্তা ও নেতা হিসেবে ফিরছেন।

ক্যারিয়ার নিয়ে ভাবছেন এমন শিক্ষার্থী, নতুন কিছু শুরু করতে চান এমন তরুণ কিংবা পেশাগত জীবনে নতুন দিশা খুঁজছেন এমন যে কেউ এই দিনটি থেকে অভিজ্ঞতা ও অনুপ্রেরণা নিতে পারেন। মূল মঞ্চের পাশাপাশি দিনভর থাকবে বিভিন্ন ব্র্যান্ডের স্টল, যেখানে সরাসরি কথা বলার সুযোগ মিলবে।

আয়োজক ও পৃষ্ঠপোষক

আয়োজনে ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি, ইন অ্যাসোসিয়েশন উইথ ফিট এলিগেন্স। টাইটেল স্পনসর মাস্টারকার্ড, পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন, মিউজিক্যাল পার্টনার বাটা। কো-স্পনসর ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, এ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেলটেক। সহযোগী প্রতিষ্ঠানের তালিকায় আছে টার্কিশ এয়ারলাইনস, কোকা-কোলা, কেএফসি, ফুডি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, টিকিফাই, লিংক থ্রিসহ আরও অনেকে।

দশ বছরের যাত্রায় দর্শক, বক্তা, পৃষ্ঠপোষক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এবারের আসরও তরুণদের নতুনভাবে ভাবতে, শিখতে এবং নিজেদের সম্ভাবনাকে আরও বড় করে দেখতে উৎসাহিত করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২১,৫০০+ মানুষ যে মঞ্চে নিজের পথ খুঁজে পেয়েছেন, ২৭ নভেম্বর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর