দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৮ নভেম্বরের আগে চাকরির মেয়াদ বৃদ্ধির আল্টিমেটাম

যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আজ, রুপালি পর্দায় দেশভাগ ও ভাষা আন্দোলন

সোহরাওয়ার্দী কলেজের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে ডিবির অভিযান, ১৪৫ বোতল বিদেশি মদসহ আটক ২

নরসিংদীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রেপ্তার: স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

কুমিল্লার লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার একটি বাড়ি থেকে বেলী রানী নামের ৭০ বছর বয়সী বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী নগরের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হত্যার সন্দেহে বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িটির দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন। বাড়ির নিচতলায় ভাড়াটেরা থাকতেন।

বেলী রানীর চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে থাকেন। অন্য ছেলে ঢাকায় বসবাস করেন।

বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার সর্বশেষ বেলী রানীকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন।

তবে রোববার রাতে বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, বেলী রানীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ওসি মাছুমা মুস্তারী আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : রাজশাহীতে বৃদ্ধার মরদেহ রাজশাহীতে অর্ধগলিত মরদেহ বোয়ালিয়া মডেল থানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী নগরের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হত্যার সন্দেহে বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িটির দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন। বাড়ির নিচতলায় ভাড়াটেরা থাকতেন।

বেলী রানীর চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে থাকেন। অন্য ছেলে ঢাকায় বসবাস করেন।

বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার সর্বশেষ বেলী রানীকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন।

তবে রোববার রাতে বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, বেলী রানীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ওসি মাছুমা মুস্তারী আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর