দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৮ নভেম্বরের আগে চাকরির মেয়াদ বৃদ্ধির আল্টিমেটাম

যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আজ, রুপালি পর্দায় দেশভাগ ও ভাষা আন্দোলন

সোহরাওয়ার্দী কলেজের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে ডিবির অভিযান, ১৪৫ বোতল বিদেশি মদসহ আটক ২

নরসিংদীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রেপ্তার: স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

কুমিল্লার লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে

সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরিশালে এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল নগরে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার আইনের মামলায় এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রওনক বিনতে নূর রিপা (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নলছিটির অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

রওনককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিবাস চন্দ্র মিস্ত্রি।

তিনি জানান, গ্রেপ্তারের পর রওনককে আদালতে পাঠানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জান্নাতুল মিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বকশি মো. হারুন এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগে রওনকের সাবেক স্বামী মিজানুর রহমান দাবি করেছেন, তাঁদের বিচ্ছেদের পরও তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে হয়রানি করা হয়েছে।

এ ছাড়া এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কাবিননামায় উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

গত ৩১ আগস্ট মিজানুর রহমান ট্রাইব্যুনালে মামলাটি করেন। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানায় মামলা নথিভুক্ত করা হয়। বর্তমানে অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

মিজানুর রহমান ও রওনক বিনতে নূর রিপার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০২৫ সালে আত্মীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাঁদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে করা মামলাটির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা এবং অর্থ আদায়ের চেষ্টার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যেতে পারে।

বিষয় : বরিশালে শিক্ষিকা গ্রেপ্তার সাবেক স্বামীর ছবি ভিডিও সাইবার আইনের মামলা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বরিশাল নগরে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার আইনের মামলায় এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রওনক বিনতে নূর রিপা (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নলছিটির অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

রওনককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিবাস চন্দ্র মিস্ত্রি।

তিনি জানান, গ্রেপ্তারের পর রওনককে আদালতে পাঠানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জান্নাতুল মিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বকশি মো. হারুন এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগে রওনকের সাবেক স্বামী মিজানুর রহমান দাবি করেছেন, তাঁদের বিচ্ছেদের পরও তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে হয়রানি করা হয়েছে।

এ ছাড়া এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কাবিননামায় উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

গত ৩১ আগস্ট মিজানুর রহমান ট্রাইব্যুনালে মামলাটি করেন। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানায় মামলা নথিভুক্ত করা হয়। বর্তমানে অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

মিজানুর রহমান ও রওনক বিনতে নূর রিপার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০২৫ সালে আত্মীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাঁদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে করা মামলাটির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা এবং অর্থ আদায়ের চেষ্টার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যেতে পারে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর