দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

রংপুরে শিক্ষকসহ পরিবারের ৪ জন হত্যা: থানা থেকে ডিবিতে তদন্তভার

নারায়ণগঞ্জে তৈরি বিয়ের গাউন যাচ্ছে ইউরোপ–আমেরিকায়, বছরে রপ্তানি ৫০ লাখ ডলারের বেশি

শেরপুরে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

শেখ মোহাম্মদ মাজেদুল হক যিনি -মাজেদুল হক নামে অধিক পরিচিত "বিরহী কবি" উপাধিতে সমধিক খ্যাত ও সমাদৃত।

মহাখালী সাততলা ফাঁড়িতে অপকর্মের পাহাড়: পোশাকের আড়ালে ‘অসীম-গং’-এর মাদক ও ফিটিং বাণিজ্য!

চার সাংবাদিকের স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

নাসিরনগরে হাডুডু খেলা শেষে সংঘর্ষ, আহত অন্তত ১২–১৫ জন; পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ

উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে বনশ্রী ক্যাম্পাসে স্মৃতিচারণ ও পুনর্মিলনী উদ্যোগ

আইডিয়াল স্কুল এন্ড কলেজ বনশ্রীতে ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকার বনশ্রী রামপুরায় অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফুলকোচা স্কুলের ১৯৭১ ব্যাচের ছাত্র, ছড়াকার, কবি ও সাহিত্যিক আশরাফুল মান্নান। এতে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন ১৯৮০ ব্যাচের এনামুল হক কাজল, ১৯৮৭ ব্যাচের মিজানুর রহমান হেলাল ও হারুনুর রশিদ, পাশাপাশি নাট্যকার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রাসেল রানা এবং ১৯৯৪ ব্যাচের আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৮৯ ব্যাচের সিনিয়র সহকারী শিক্ষক শাহ আলম কাজল।

সভায় অংশগ্রহণকারীরা পুরোনো স্মৃতি তুলে ধরেন এবং বিদ্যালয়ের দীর্ঘ পথচলা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আরও সুসংগঠিতভাবে একত্রিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে একটি ঢাকাস্থ কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে ঢাকায় অবস্থানরত সকল সাবেক ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া আগামী ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ বনশ্রী ক্যাম্পাসে পরবর্তী প্রস্তুতিমূলক সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় চূড়ান্তভাবে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নির্ধারণ করা হবে।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, বরং নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুযোগ। তারা আশা প্রকাশ করেন, আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে এবং এটি একটি বড় সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পাবে।

সবশেষে আয়োজকরা সবাইকে আগামী সভায় উপস্থিত থেকে মতামত দেওয়ার আহ্বান জানান, যাতে সম্মিলিতভাবে একটি সফল ও সুন্দর আয়োজন সম্পন্ন করা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে বনশ্রী ক্যাম্পাসে স্মৃতিচারণ ও পুনর্মিলনী উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর