দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আজ, রুপালি পর্দায় দেশভাগ ও ভাষা আন্দোলন

সোহরাওয়ার্দী কলেজের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে ডিবির অভিযান, ১৪৫ বোতল বিদেশি মদসহ আটক ২

নরসিংদীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রেপ্তার: স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

কুমিল্লার লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, মানবপাচারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

নেত্রকোণায় সরকারি কর্মচারি কাকন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

-ফাইল ফটো

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকন আহমেদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ১৫টি গ্রামের বাসিন্দারা।

মঙ্গলবার (তারিখ উল্লেখিত) দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা, শালদীঘাসহ আশপাশের গ্রামের নারী-পুরুষরা এ কর্মসূচিতে অংশ নেন। এতে বিভিন্ন সামাজিক সংগঠনও সংহতি জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি, সালমান রহমান পল্লব, জাহাঙ্গীর আলম রুবেল, মাসুদ কবির মামুন, মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম, অধ্যক্ষ আঃ রহিমসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার ১২ দিন পার হলেও ১৫ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা এখনও পলাতক এবং তাদের কেউ কেউ দেশত্যাগের চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। পাশাপাশি নিহতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিহত কাকন আহমেদ পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত ৫ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজার এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর আগে তিনি হামলাকারীদের পরিচয় বলে যান বলে জানায় পরিবার।

এ ঘটনায় ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় সরকারি কর্মচারি কাকন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকন আহমেদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ১৫টি গ্রামের বাসিন্দারা।

মঙ্গলবার (তারিখ উল্লেখিত) দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা, শালদীঘাসহ আশপাশের গ্রামের নারী-পুরুষরা এ কর্মসূচিতে অংশ নেন। এতে বিভিন্ন সামাজিক সংগঠনও সংহতি জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি, সালমান রহমান পল্লব, জাহাঙ্গীর আলম রুবেল, মাসুদ কবির মামুন, মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম, অধ্যক্ষ আঃ রহিমসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার ১২ দিন পার হলেও ১৫ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা এখনও পলাতক এবং তাদের কেউ কেউ দেশত্যাগের চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। পাশাপাশি নিহতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিহত কাকন আহমেদ পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত ৫ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজার এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর আগে তিনি হামলাকারীদের পরিচয় বলে যান বলে জানায় পরিবার।

এ ঘটনায় ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর