দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আজ, রুপালি পর্দায় দেশভাগ ও ভাষা আন্দোলন

সোহরাওয়ার্দী কলেজের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে ডিবির অভিযান, ১৪৫ বোতল বিদেশি মদসহ আটক ২

নরসিংদীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রেপ্তার: স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

কুমিল্লার লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, মানবপাচারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত যান। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোররাতে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি অসাবধানতাবশত মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত সাতজনকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে পুলিশ কাজ করছে।

বিষয় : সড়ক দুর্ঘটনায় নিহত বগুড়া সড়ক দুর্ঘটনা ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ বগুড়া মহাসড়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাত স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোররাতে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি অসাবধানতাবশত মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত সাতজনকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে পুলিশ কাজ করছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর