দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাঞ্ছারামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নাশকতা প্রতিহতের হুঁশিয়ারি

বন্যার ঝুঁকিতে বাংলাদেশ: মেঘালয়ের রেকর্ড বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জসহ ৬ জেলায় প্লাবনের শঙ্কা

মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, কলেজগেট এলাকা থেকে ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট

নওগাঁর পত্নীতলায় বাবাহারা দুই শিশুর জীবনে নতুন সংকট, কারাগারে মা—অনিশ্চয়তায় ভবিষ্যৎ

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

খুলনা বিভাগে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১১ প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা

নাটোর সদর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা; ভিডিও ধারণেরও অভিযোগ

বাঞ্ছারামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নাশকতা প্রতিহতের হুঁশিয়ারি

বাঞ্ছারামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নাশকতা প্রতিহতের হুঁশিয়ারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অস্থিতিশীলতা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুবদলের নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলী, সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামিসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ যদি দেশের কোথাও অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা কিংবা গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপচেষ্টা চালায়, তাহলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকেই তার দাঁতভাঙা জবাব দেবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ আর পার পাবে না। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, “যুবদল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাঞ্ছারামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নাশকতা প্রতিহতের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর