দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪: কুমিল্লার একই পরিবারের সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধানমন্ডি ৩২ থেকে আটক ২৫ জনকে পুলিশে সোপর্দ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন অন্তত ২৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা নাগাদ তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের ১৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য জানিয়েছেন। 

সন্ধ্যায় তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। অনেককে সন্দেহভাজন হিসেবে আটক করে আমাদের কাছে দেওয়া হয়। তাদের মারধর করা হয়েছে, তাই চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি বলেন, প্রাথমিক যাচাই শেষে তাদের অনেককেই পরিবারের জিম্মায় দিয়েছি। সন্ধ্যা পর্যন্ত অন্তত প্রায় ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে থানা থেকে এবং আরও ৭ জনের বেশি এখনও থানায় আছেন।

জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অবস্থান নেওয়া লোকজন। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হয়। এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হয়। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এ এলাকায় কখনো কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। কাউকে মারধর করতেও দেখা গেছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ধানমন্ডি ৩২ থেকে আটক ২৫ জনকে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৪

featured Image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন অন্তত ২৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা নাগাদ তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের ১৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য জানিয়েছেন। 

সন্ধ্যায় তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। অনেককে সন্দেহভাজন হিসেবে আটক করে আমাদের কাছে দেওয়া হয়। তাদের মারধর করা হয়েছে, তাই চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি বলেন, প্রাথমিক যাচাই শেষে তাদের অনেককেই পরিবারের জিম্মায় দিয়েছি। সন্ধ্যা পর্যন্ত অন্তত প্রায় ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে থানা থেকে এবং আরও ৭ জনের বেশি এখনও থানায় আছেন।

জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অবস্থান নেওয়া লোকজন। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হয়। এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হয়। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এ এলাকায় কখনো কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। কাউকে মারধর করতেও দেখা গেছে। 

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর